বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁতিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে, কোন বৈষম্য চলবে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রান্তিক তাঁতীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তাঁত শিল্পের উন্নয়নে সিরাজগঞ্জের বেলকুচির তামাই ক্লাবে তাঁতিদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি তাঁতিদের কথা শোনেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে তামাই গ্রামের তামাই ক্লাবের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী।

এসময় তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক শুকুমার শাহা, সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস ছামাদ খান ও বেলকুচি তাঁত বোর্ডের লিয়াঁজো অফিসার তন্নী খাতুন উপস্থিত ছিলেন।

এদিকে তামাই হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুমওনার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী আব্দুল আজিজ সরকার ও তাঁতি আবদুল গফুর খান বলেন, দেশের প্রায় কোটি ৭০ শতাংশ কাপড় উৎপাদন হয় একমাত্র তামাই গ্রামে। তবে রং সুতার দাম সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারনে এ গ্রামের বহু কারখানা বন্ধ হবার পথে।

তাঁতিরা আরও বলেন, উচ্চ সুদে লোন নিয়ে অনেকে তাঁতিই সর্বশান্ত হচ্ছে। তবে সরকারি ভাবে কম সুদে লোন দিলে এ শিল্প টিকে থাকবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিদুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থা দ্বারা হয়রানি বন্ধ করতে হয়। একই সাথে তাঁত শিল্পে গ্যাস সংযোগ সহ পরিবেশ সুরক্ষায় ইটিপিপ্লান্ট নির্মানে সরকারি সহযোগী নিশ্চিত করেতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সকল সহায়তা করা হবে। প্রকৃত তাঁতিরাই বোর্ডের সহায়তা পাবে। এছাড়া পরিবেশ রক্ষা সহ এ শিল্পে গ্যাস সংযোগের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশেষ ভাতা বাড়ল চাকরিজীবীদের, বাড়ছে পেনশনেও সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ‘বিশেষ সুবিধা’ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চাকরিরতরা

বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সাথে বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে

উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার, জনতার রোষে জুতার মালা

অনলাইন ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে জনতার হাতে অবমাননার শিকার হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২২

রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে ছাই, দগ্ধ হয়ে মৃত্যু ২০

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র

মধ্যপ্রাচ্যের সংঘাতে উপসাগরীয় জ্বালানি রফতানি বন্ধ হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে অল্প সময়ের মধ্যেই আরব উপসাগরীয় দেশগুলোর তেল

সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টা, জামায়াত ও আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ লক্ষ ৩০ হাজার