বেলকুচিতে ঢাকা ব্যাংকের উদ্যোগে কৃষি যন্ত্র বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির চরাঞ্চলের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার ৩০০ জন স্থানীয় কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করে প্রতিষ্ঠানটি। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালিত করেন তারা।

কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তরকালে ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা সবসময় দেশের কৃষি খাতের উন্নয়নে বদ্ধপরিকর। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি।

ঢাকা ব্যাংক পিএলসি উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেন, “কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বাংলাদেশের কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

এসময় ঢাকা ব্যাংক পিলসি সিএফও সাহাবুল আলম খান, বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যাবসায়ী আমিরুল ইসলাম খান আলীম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল, ইভিপি ও এগ্রিকালচার প্রধান কাতেবুর রহমান, ঢাকা ব্যাংক পিএলসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ঢাকা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে এবং ফলনের পরিমাণও বৃদ্ধি পাবে। তারা কৃষিজ উন্নয়নে বিপ্লব ঘটাতে ঢাকা ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সব সময় পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেবে জেলা প্রশাসন। পাশাপাশি এ

সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে ১৫ জেলার সাংবাদিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের ১৫ জেলার সাংবাদিকরা। দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা