বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউপি সদস্য লাল মিয়া (৫০), ও উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানায়, অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

বেলকুচি-চৌহালী (সিরাজগগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারন সম্পাদক  মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল

গণভোট ইস্যুতে দ্রুতই সিদ্ধান্ত হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা হেনস্তার অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীর

সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই, প্রার্থীরা ছুটছেন আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোটের দিকে চোখ পড়েছে বরিশালের প্রার্থীদের। প্রচার করতে গিয়ে কেউ ছুটছেন আওয়ামী লীগ নেতার বাড়ি, কেউ আবার

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আইওএফ’র ১২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে এজাহারনামীয় ১২ জন আসামি