জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) এশা পর মুকুন্দগাতী পশ্চিমপাড়ায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলকুচি পৌর ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে ও পৌর আমীর গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও এমপি প্রার্থী অধ্যক্ষ আলী আলম।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সহ সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রাজ্জাক, সমাজ সেবক মাহবুর আলম, ইয়াছিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.