বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ঘটেছিলো সকল ধর্মের মানুষের সামগ্রিক প্রচেষ্টায়। সুতরাং নতুন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রতন সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: ইফতেখার আলম আসাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, মদন মোহন সেবা সদনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা, রনজিৎ সাহা, সন্তোষ সাহা, গৌতম সাহা, অমৃত নারায়ন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারন সম্পাদক রনি কুমার মিত্র প্রমূখ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি

চুক্তি হওয়া টাকা থেকে ৫০০ টাকা কম দেওয়ায় ছাত্রদল নেতাদের নামে ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাসহ চার যুবক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে। তবে, এই ঘটনার পেছনে চমকপ্রদ একটি দাবি

খাসজমি বাদ দিয়ে ব্যক্তিমালিকানার জমি জরিপ, কাজিপুরে জমির মালিকদের আপত্তি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট- ভায়া শেরপুর মহাসড়কের নির্মাণ কাজের জন্যে খাসজমির ভিতর দিয়ে করা নকশা বাদ রেখে নতুন করে ব্যক্তিমালিকানার জমি জরিপ করায় ক্ষোভ জানিয়েছেন

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল’কাজিপুর (সিরাজগঞ্জ) ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি

বাজারের কোলাহলে ব্যতিক্রমী মিতালি: দোকানদারের সঙ্গী সাদা বক

নিজস্ব প্রতিবেদক: বাজারের কোলাহল আর মানুষের ভিড়ের মধ্যেও একটি সাদা বক নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। পাখিটির নিরাপদ আশ্রয় এক দোকানদারের দোকানে। গত চার মাস ধরে মো.

যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলি, আহত ৫ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে গোলাগুলির ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার, ঘাঁটিতে কর্মরত এক সার্জেন্ট সহকর্মীদের