বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজনে গণ ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (NCP) যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয় মাহিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আজ এখানে বেলকুচির সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন, আমাদেরকে জানতে হবে এবং আমাদের কথাগুলো বুঝতে হবে, আমরা (NCP) এর পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা কোন বিদেশ পন্থী রাজনিতি করি না।আমরা সম্পুর্ন ভাবে বাংলাদেশ পন্থী রাজনিতি করি। বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে আমরা আপোষহীন, তিনি আরও বলেন, কিছু কথা না বললেই নয়, সমন্বয়ক নাহিদ ইসলামকে গোয়েন্দারা ধরে পিটিয়ে আহত করে দেয়, হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে গেলে তিনি আমাকে বলে ছিলেন, তুমি এবং তোমরা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছো, তোমরা আমাকে নিয়ে কোন চিন্তা না করে এখান থেকে চলে যাও এবং রাস্তায় দাড়িয়ে থেকে তোমাকে উপস্থিত দেখাতে হবে, না হলে মানুষ আমাদের ভুল বুঝবে।সেই নেতা নাহিদ ইসলাম আমাদের নেতা (NCP) এর আহব্বায়ক, আমরা জানি আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন, বিশ্নাস যদি থাকে আমি একটা অনুরোধ করে বলবো, আপনারা চোখ কান খুলে রাখবেন। আমরা নবীন আমাদের বয়স খুবই কম আপনাদের কাছ থেকে বিভিন্ন উপদেশ আমাদের রাজনিতির জন্য অনেক বেশী সুখকর হবে বলে আমি মনে করি। বেলকুচি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি প্রত্যাশা করবো আমাকে আপনাদের অভিজ্ঞতার আলোকে উপদেশ দিয়ে (NCP) কে এবং আমাকে উপকার করবেন। আপনাদের উপদেশেই বেলকুচি-চৌহালী মানুষের কাজে আসতে পারে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বেলকুচি সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠানে এ সব কথা বলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি’র বেলকুচি উপজেলা আহ্বায়ক মুসা হাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলার সভাপতি মাওলানা আ. সামাদ, পৌর বিএনপির সাবেক আহব্বায়ক হাজী আলতাফ হোসেন, বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলার মুখপাত্র টিএম মুশফিক সা’দ, মুখ্য সংগঠক ইকবাল হোসেন রিপন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক মো সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইফতেখার আলম আসাদ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: জুবায়ের আহমেদ: প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সম্পৃক্ত থেকে আলাদা অফিস নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেন রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর!

বিএনপি ৩৩১, জাপা ২২৪, এনসিপি ৪৪ ও জামায়াতের ২৭৬ মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীরসহ ৫১টি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন। শনিবার কলকাতার রেড রোডে

প্রশাসন পুনর্গঠনে ধীরগতি, সচিব পদে শূন্যতা নিয়ে চাপে বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল এবং তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬০ বছর বয়সী ইয়াকুব আলী নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বিশ্ব