বেলকুচিতে জাতীয় তাঁতি সমিতির মত বিনিময় সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁত সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে প্রায় শ’খানেক মাধ্যমিক পর্যায়ের তাঁত মালিক এতে অংশ নেন।

প্রবীণ তাঁত ব্যবসায়ী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য আব্দুস ছামাদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় তাঁতি সমিতির সহ-সভাপতি জহিরুল হক, জয়েন সেক্রেটারী মমিনুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, বেলকুচির লিয়াজোঁ অফিসার তামান্না তন্বী, বেলকুচির মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ভাঙ্গা বাড়ি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাওলা, তাঁতী নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও এনায়েতপুর হাঁট বণিক সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ এর মধ্যেই বেলকুচিতে সবচেয়ে বেশি তাঁত রয়েছে। এ শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে হবে। এজন্য
রং সুতা সহ সকল রাসায়নিক দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে। তাঁতিদের মধ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।

এ সময় তাঁতি সমিতির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জাতীয় তাঁতি সমিতির আসন্ন নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক সমিতি গুলো যেগুলো নিষ্ক্রিয় ছিল সেগুলোকে সক্রিয় করতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার আল-জাজিরার এক

‘আমার মা মারা গেছে, কাল মেজবান, আমাকে এখন ধইরেন না ভাই’

কক্সবাজার প্রতিনিধি: পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে

যাত্রাবাড়ীতে তরুণ প্রকৌশলীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান (২৫) নামে এক তরুণ প্রকৌশলী। আজ মঙ্গলবার (২৮

এবার সুপারশপে দেখা মিলল বিসিবির সাবেক সভাপতি পাপনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুথানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। তার পতনের পর থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা পলাতক রয়েছেন। বিসিবির সাবেক সভাপতি

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার