বেলকুচিতে জয় বাংলা শ্লোগান দেয়ায় আ’লীগ সমর্থক আটক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ১৪ ফেব্রুয়ারি রাতে পিকনিকের পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে লিমন সরকার (২০) নামের এক আওয়ামীলীগ সমর্থককে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নাড়ামুড়ি উত্তরপাড়া গ্রামের মাইদুর ইসলামের ছেলে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১ টায় দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিকের আয়োজন শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করে লিমন সরকার। উক্ত ঘটনার জেরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যারদিকে স্থানীয় ডন মাষ্টারের বাড়ির সামনে ব্রিজে লিমন সরকার অবস্থান করলে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে তার উপর হামলা করে মারধর করা হয়। পরে তার আত্মীয় স্বজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ তাকে হাসপাতালে আটক করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ সমর্থক লিমন সরকারকে কয়েকজন ছাত্রদলের নেতা থানায় সোপর্দ করেছেন। রাজনৈতিক মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশনে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনডিপি’র সহায়তায় পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন

টাঙ্গাইলে স্বেছাশ্রমে ৬টি কাঠের সেতু তৈরিতে ২৫ গ্রামের ভোগান্তি লাঘব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ৬টি কাঠের সেতু স্বেছাশ্রমে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সামাজিক সংগঠন

উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ধারাবাহিক বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ঢাকা থেকে উপসাগরীয় দেশগুলোতে সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা

টাঙ্গাইলে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় জান্নাত আক্তার আফরিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।