বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চিপস কিনতে গিয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী শ্লীলহাতানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে  জানতে ছাত্রীর মা ও বাবা অভিযুক্ত পরিবারের কাছে শুনতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনায় ওই ছাত্রীর মা দোকানদার চাঁন মোহাম্মদ সিকদার (৬০) কে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত চাঁন মোহাম্মদ শিকদার উপজেলার জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার জিধুরী গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর মা জানান, গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আমার মেয়ে স্কুল থেকে বের হয়ে চিপস কিনতে দোকানে গেলে দোকানদার চাঁন মোহাম্মদ জাপটে ধরে শ্লীলতাহানি করে। মেয়ে বাসায় এসে বিস্তারিত বলার পর আমি ও আমার স্বামী বিষয়টা জানার জন্য অভিযুক্ত চাঁন মোহাম্মদের পরিবারের কাছে জানতে গেলে তারা আমাদেরকে বেধড়ক মারধর করেন। আমরা এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

কে এই রহস্যময় আবু ওবায়দা?

অনলাইন ডেস্ক: আবারও আলোচনায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রহস্যময় চরিত্র আবু ওবায়দা। ইসরায়েল তাকে হত্যা করার দাবি করেছে। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত

হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশজুড়ে ঈদের জামাতে

ভারত থেকে আকস্মিক বিদ্যুৎ বন্ধ হলে প্রস্তুত কি বিপিডিবি

নিজস্ব প্রতিবেদক: দেশে দৈনিক বিদ্যুতের মোট চাহিদা গড়ে প্রায় সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। এর মধ্যে ভারত থেকে আমদানি হচ্ছে আড়াই হাজার মেগাওয়াটের কম-বেশি। সম্প্রতি পাল্টাপাল্টি

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়