বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগ এনে রেজাউল করিমের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রাজাপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন।

আসামী মো: রেজাউল করিম উজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কলিয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে আরকে টিভির স্বত্যাধিকারী ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি। এছাড়া ওই মামলায় আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করা  হয়েছে। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. এখলাসুর রহমান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাই হামিদুল হক বাবু অভিমানে বড় ভাই হাফিজুলকে আসামী করে বেলকুচি থানায় মামলা দায়ের করে। সেই মামলায় হাফিজুলকে বেলকুচি থানা পুলিশ আটক করলে, থানায় এসে হামিদুল হক বাবুর সুমন্ধী ভাই সাংবাদিক রেজাউল করিম জন সম্মুখে আলোরন সৃষ্টি করার জন্য বিস্তারিত না জেনে হাফিজুলের গ্রেফতার হওয়ার দৃশ্য বিভিন্ন রকম ফুটেজ ও ছবি বানিয়ে গত ৩০ জুলাই আরকে টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় মিথ্যা কথা সাজিয়ে একটি ভুয়া সংবাদ প্রকাশ করে। বিভিন্ন সময় মিথ্যা সংবাদ রটাতে থাকে। মামলার বাদি হাফিজুল সাংবাদিক রেজাউলকে মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য বার বার অনুরোধ করলে। কিন্তু সাংবাদিক রেজাউল করিম বাদিকে বলে সংবাদ প্রকাশ করবো না, এর জন্য আমাদের এক লক্ষ টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকার করলে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে রামদা লোহার রড বাটামসহ ৪/৫ জন অচেনা মানুষ নিয়ে বাদির বাড়িতে এসে টাকার দাবি করে এবং তাকে মারতে আসে। এসময় বাচার জন্য চিৎকার করলে তখন হাফিজুলের বাবা, চাচাতো ভাই ও আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এছাড়া বিভিন্ন ভাবে বাদিকে টাকা না দিলে হত্যাসহ বিভিন্ন হুমকি দিতে থাকে।

স্থানিয়রা জানায়, সাংবাদিক রেজাউল বিভিন্ন স্থানে নিউজ করে মান হানির ভয় দেখিয়ে চাঁদা নেয়। চাঁদা না দিলে মান হানিকর সংবাদ প্রকাশ করে। ইতি পুর্বে রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের কাছে থেকে টাকা নিয়েছিলো। পরে কিছু টাকা ফেরৎ দিয়োছে। বাকি টাকা সাবেক চেয়ারম্যান মাপ করে দিয়েছে।

মামলার বাদি হাফিজুল ইসলাম বলেন, সাংবাদিক রেজাউল করিমসহ তার সাথে থাকা অন্যান্য সাংবাদিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দ্রুত বিচার আইনে সিরাজগঞ্জ আদালতে চাঁদাবাজীর মামলা দায়ের করি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৬৪% আয় ক্যাপাসিটি চার্জ, প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট আয়ের ৬৪ শতাংশই এসেছে ক্যাপাসিটি চার্জ থেকে। বিদ্যুৎ উৎপাদনের তুলনায় অস্বাভাবিক

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কাড় জেলায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব

সরকারের দুর্বলতায় সীমান্তে বারবার পুশ-ইন: ফয়জুল করীম

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা

মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া