বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকায় এবং মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন। স্থানীয় ডিলার মো. রেজাউল করিম এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, প্যানেল চেয়ারম্যান আ. কাদের তালুকদার, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, শাহ আলম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, বেলকুচি উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে এ চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষরা ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হচ্ছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২১ সালে বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ঘটে যাওয়া নৃশংসভাবে খুনের শিকার আবদুল খালেক কালু ও মো. সোলতান মাহমুদ টিপু হত্যা

বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশের’ মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে বসে সংক্ষিপ্ত

শেখ হাসিনাকে আসামি করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল: ট্রাম্পের দাবি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ৬০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরাইল। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর