বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪- ২০২৫ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার। এ সময় তিনি বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।

এ ছাড়াও বগুড়া আঞ্চলের পার্টনার প্রোগ্রামের  সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে

তিস্তায় চীনা অর্থায়ন অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনর্গঠন প্রকল্প চীনা অর্থায়ন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। জুলাই মাসে প্রথম ধাপে ৫৫ কোটি ডলার চেয়ে প্রস্তাব

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যাবস্থা

সলঙ্গা অস্ত্রের মুখে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাহা জ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে

নারী-শিশুসহ ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেললো ভারত

অনলাইন ডেস্ক: নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক

৫০ কোটি টাকার মামলাবাণিজ্য ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেফতার আলোচিত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার