বেলকুচিতে আ’লীগ নেতার বসত বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক দক্ষিণপাড়ার ইয়াহিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ইয়াহিয়া ঐ গ্রামের জেলহক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কোন হতাহতের ঘটনা না ঘটলেও তার একটি ঘর ও আসবারপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে নেভানোর জন্য দ্রুত পদক্ষে নিলে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে আশেপাশের কোন বাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক শত্রুতার জেরেই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিতে পারে।

এ বিষয়ে ইয়াহিয়ার বাবা জেলহক আলী জানান, দুর্বৃত্তরা আমাদের বড় ধরণের ক্ষতির উদ্দেশ্যেই বসতবাড়িতে আগুন দেয়। ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে দ্রুত বাহিরে বের হয়। ডাক-চিৎকার করলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। রাজনৈতিক কারণে আমার ছেলে বাড়িতে না থাকলেও ছেলের স্ত্রী-সন্তান পরিবারের সবাই বাড়িতে থাকে। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য আমার পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হয়। এতে আমাদের ঘর, আসবারপত্র, পুড়ে ভস্মিভুত হয়। আমারা সবার সাথে আলোচনা করে দ্রুত আইনের ব্যবস্থা নেব।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে ছিলাম, এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পাইলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিবিরোধী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট কিল্ডা ইস্ট এলাকায় বড়দিনের (২৫ ডিসেম্বর) ভোরে ‘হ্যাপি চানুকাহ’ লেখা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ একে সন্দেহভাজন ইহুদিবিরোধী হামলা

সিরাজগঞ্জে ৬’শ কোটি টাকা ইপিজেডের পরিত্যক্ত জায়গায় দখলদারদের থাবা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রকল্পের জমি দখলের ঝুঁকিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ২০১৮ সালে প্রকল্পটি শুরু

টাঙ্গাইলে ভাংচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর-লুটপাট ও নেতাদের উপর হামলার প্রতিবাদে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন

রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, স্থানীয়দের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) পেয়ে লাঠিপেটা করা হয়েছে। এ সময় স্থানীয়দের জেরার মুখে এএসআই বলেছেন, তিনি কলমা

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।