বেলকুচিতে আমীরে জামায়াতের রোগমুক্তি কামনায় দোআ মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বেলকুচি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। তিনি বলেন, “আমরা সবুর এক্তিয়ার করেছি। জাতি এক বলিষ্ঠ নেতৃত্ব ও অভিভাবক পেয়েছে। আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা—দেশ ও জাতির প্রয়োজনে আমীরে জামায়াতকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল হাশেম সরকার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছানোয়ার হোসাইন, মাওলানা গোলাম সারোয়ার, মাওলানা আহসান হাবীব, বিশিষ্ট ব্যাংকার শামসুল আলম, জামায়াত নেতা ডা. সেরাজুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান ও ডা. হারুনার রশিদ প্রমুখ।

আলোচনা শেষে আমীরে জামায়াতের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দো’আ পরিচালনা করা হয়। দো’আ পরিচালনা করেন উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। আবেগঘন এই দো’আয় উপস্থিত নেতা-কর্মীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সমবেতভাবে আমীন আমীন ধ্বনিতে মহান আল্লাহর রহমত কামনা করেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে চায়না নববর্ষ উদযাপন করলো আদিবাসী সম্প্রদায় 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নাচ গানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশার গ্রামে চায়না নববর্ষ পালন করা হয়েছে। আজ সকালে এই আয়োজনে আদিবাসী পল্লীর নারী পুরুষ

ঈগল হান্টের ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামানের ২ দিনের রিমান্ড: সাধারণ মানুষ এখনো হয়রানীতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা

চাঁদার দাবিতে রাজবাড়ী সদর হাসপাতালের লিফট স্থাপনে বাধা

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে লিফট স্থাপনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও