বেজোসকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ ধনী জাকারবার্গ, ২৮-এ নামলেন আদানি

ডেস্ক রিপোর্ট: তালিকা প্রকাশ হয়েছে ফোর্বস বিলিয়নিয়ার্স-২০২৫ এর। তালিকায় টেসলার সিইও ইলন মাস্ক ৩৪২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান ধরে রেখেছেন। অন্যদিকে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২১৬ বিলিয়ন ডলার। যেখানে জেফ বেজোসের মোট সম্পদ দেখানো হয়েছে ২১৫ বিলিয়ন ডলার।

ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানির অবস্থান গত বছরের তুলনায় পিছিয়ে দাঁড়িয়েছে ২৮-এ। এ বছর গৌতম আদানির সম্পদ দেখানো হয়েছে ৫৬ দশমিক ৩ বিলিয়ন। গত বছর যার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ৮৪ বিলিয়ন ডলার, অবস্থান ছিল ১৭ তম। ২০২৩ সালে গৌতম আদানির সম্পদমূল্য ছিল ৪৯ দশমিক ৭ বিলিয়ন, ফলে ফোর্বসের ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল ২৪ এ।

এ ছাড়া সমপরিমাণ আয় নিয়ে একই অবস্থান ভাগাভাগি করে জায়গা হয়েছে হলিউড অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগার এবং কৌতুক অভিনেতা জেরি সাইনফেল্ডের। সেই সঙ্গে এই বিলিয়নিয়ারের তালিকায় নতুন যুক্ত হয়েছেন ২৮৮ জন। যার মধ্যে রয়েছেন রক মিউজিকের কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন।

এ বছর ফোর্বসের বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী—শোয়ার্জনেগার এবং সাইনফেল্ডের মোট সম্পদ ১ দশমিক ১ বিলিয়ন ডলার। দুজনই এ তালিকায় ২৭৯০ নম্বরে অবস্থান করছেন।

আরনল্ড শোয়ার্জনেগার সিনেমা থেকে শত শত মিলিয়ন ডলার আয় করেছেন। তাঁর রিয়েল এস্টেট, ব্যক্তিগত শেয়ার এবং শেয়ার বাজারে বড় ধরনের বিনিয়োগ রয়েছে।’

অন্যদিকে, সাইনফেল্ডের সঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি রয়েছে। তাঁর সিটকম ‘সাইনফেল্ড’ পাঁচ বছর ধরে স্ট্রিম করার সুবিধা পেয়েছে। এর বাইরেও তিনি স্ট্যান্ড-আপ কমেডি এবং অন্যান্য স্ট্রিমিং প্রকল্প থেকে মিলিয়ন ডলার আয় করেছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী-নতুন করে বিলিয়নিয়ারের তালিকায় যুক্ত হয়েছেন ব্রুস স্প্রিংস্টিন। প্রায় এক দশক ধরে একেকটি সফল ও জনপ্রিয় গানের মাধ্যমে এ বিশাল সম্পত্তি অর্জন করেছেন। এ বছর বিলিয়নিয়ার্স তালিকায় ২৬২৩ নম্বরে অবস্থান করছেন।

গত ১ দশকে ব্রুসের ২১টি স্টুডিও অ্যালবাম, ১০টি লাইভ অ্যালবাম এবং সাতটি ইপি (এক্সটেনডেড প্লে) মুক্তি পেয়েছে এবং যেগুলো বিশ্বব্যাপী ১৪০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ২০২১ সালে তিনি সনি মিউজিককে তাঁর সংগীতের স্বত্ব ৫০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন, যা সংগীত ইতিহাসের অন্যতম বড় ক্যাটালগ বিক্রি ছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

ইসলামি রাজনীতিতে জোটের হিসাব-নিকাশ, একাধিক মঞ্চে বিভাজনের আভাস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি রাজনৈতিক দলগুলো। তবে ঐক্য নয়, বরং বিভাজনের আভাসই স্পষ্ট হচ্ছে দলগুলোর অবস্থান বিশ্লেষণে। এখন

ঈদের নামাজে যাওয়ার সময় বাসচাপায় নিহত বাবা-ছেলে

ঠিকানা ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চান মিয়া (৩৫)

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনীর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঋণের টাকা পরিষোধ না করায় বিআরডিবি অফিসে আটকে রাখা হয় নারীকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিষোধ না করতে পারায় মোছা. নুরুন নাহার নামের এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসে আটকে রাখার ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ১

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন