বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপর। জনগণ বিশ্বাস করেন বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষমতা রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে দেশে উন্নতির শিহরে নিতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সিরাজগঞ্জের পৌরভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি কারও চরিত্র হরণ করে কথা বলে না, কটুক্তি করে না, যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট ও স্বাধীনতা বিরোধী তারাই নিজেদের অপকর্মে দুস্কর্ম আড়াল করতে অন্যের সমালোচনা করে, গিবত করে। তিনি বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সঠিক জবাব দেওয়া সকল স্তরের বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব-কর্তব্য।

তিনি বলেন, দেশ বিদেশি যড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, তারা জানে নির্বাচন হলেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তাই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু তাদের সেই যড়যন্ত্র গণতন্ত্র প্রিয় জনগণ সফল হতে দিবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যত আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগ শিকার করেছেন, কোন ভুল করলে, অন্যায় করলে সকল ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে, কর্মী ও জনগণের ভালোবাসায় নেতা হতে হবে, কোন জুলুমবাজের ঠিকানা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলে হবে না।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব উজ্জল ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর যৌথ পরিচালনা মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী জোয়ারদার, তানভীর সাকিল, আবদুল বারী ও লিমন তালুকদার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যখন কম খরচে শত্রুর মোকাবিলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন দেশ, এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর

তাড়া‌শে দুঃস্থ অসহায় তিনশ পরিবার পেল ঈদ সামগ্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা

ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ!

অনলাইন ডেস্ক: সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলন দমনে