বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে-মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বেকারদের জন্য ভাতা নয়, নতুন নতুন কলকারখানা গড়ে তুলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে যুবকদের সঠিকভাবে কাজে লাগানো হয়নি।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়কোয়ালিবের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একসময় রাষ্ট্রীয়ভাবে বহু কলকারখানা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে সুকৌশলে সেগুলোতে লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে লোকসানে থাকা এসব কলকারখানা পুনরায় চালু করা হবে। পাশাপাশি যুগোপযোগী কর্মসংস্থানের লক্ষ্যে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “আমরা যুবকদের ভাতা দিয়ে তাদের অলস করতে চাই না। আমরা চাই তাদের হাতে কাজ তুলে দিতে, তাদের সম্মান দিতে। কর্মসংস্থানের মাধ্যমেই একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা সম্ভব।

চাঁদাবাজি ও দখলদারিত্বের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একটি বিশেষ দল দেশের বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ এমন কোনো জায়গা নেই যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি চালু করেনি। দিন দিন চাঁদার পরিমাণ বেড়েই চলেছে। আগে যেখানে ২০০ টাকা নেওয়া হতো, সেখানে এখন ৩০০ টাকা আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাসে পরিণত হয়েছে।

তিনি বলেন, সবজি বাজার, বালুমহালসহ বিভিন্ন স্থানে চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে চাঁদাবাজির পরিমাণ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। জনগণ সুযোগ পেলে আসন্ন নির্বাচনে চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে তাদের লাল কার্ড দেখাবে। ইনশাআল্লাহ।

বড়পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাবেক কমিশনার শাহাদাত হোসেন খোকা, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল-আমীন, পেশাজীবী বিভাগের ইউনিয়ন সভাপতি মোতালেব হোসেন এবং ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে।

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

রায়গঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

অনলাইন ডেস্ক: অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার খুলতে যাচ্ছে। প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আজ