বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন।

এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েডং বেইজিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

জানা যায়, চার দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি চীনের হাইয়ান বিমানবন্দর অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন তিনি। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।’

২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি।

২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এ ছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জোরপূ্র্বক ভাড়াকৃত দোকান দখলের অভিযোগ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে চারটি দোকান ভাড়া নিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ভদ্রঘাট বাজারে শহিদুল ইসলামের ক্রয়কৃত ২ শতকের উপর নির্মিত

যাত্রাবাড়ীতে তরুণ প্রকৌশলীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান (২৫) নামে এক তরুণ প্রকৌশলী। আজ মঙ্গলবার (২৮

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা

উত্তর ইরাকে কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক

বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১

টাঙ্গাইলে অনিরাপদ ড্রাম ভোজ্য তেল ব্যবহার বন্ধ কর্মশালা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার নিরিখে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে ও