বেঁচে যাওয়া ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা

ডেস্ক রিপোর্ট: সৌদী আরবে পবিত্র হজ পালনের পর সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজযাত্রীরা। এ তথ্য জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের প্রতিটি নিয়ম-কানুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে পালনে বিশেষ নির্দেশনা ছিল প্রধান উপদেষ্টার। যে কারণে যথাসময়ে সৌদী আরবের নির্ধারিত হজ ফি পরিশোধ করা, মক্কা শরীফের কাছাকাছি বাড়ি ভাড়া করা, কম খরচে হজযাত্রা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সুচিকিৎসা প্রদানের কারণে এবার বাংলাদেশ হজ যাত্রায় রেকর্ড অর্জন করেছে।’

এরে অংশীদার শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, ৮৭ হাজার ১০০ জন হাজীও উল্লেখ করে তিনি বলেন, তারাও সৌদি আরবে যথাযথ নিয়ম-কানুন মেনে পবিত্র হজ পালনে সচেষ্ট ছিলেন। রাজনৈতিক কোনও চাপ না থাকার কারণে সরকার যথাযথ নিয়ম পালন করে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচলিত সেবাসমুহ জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে।

বাসসের খবরে বলা হয়েছে, চলতি ২০২৫ সালের হজ প্যাকেজের মূল্য ২০২৪ সালের চেয়ে ৭৩ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়। তিনটি নতুন সেবার উদ্ভাবন করা হয়েছে। তা হলো, আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালুকরণ, মোবাইল ফোনে রোমিং সুবিধা প্রদান ও হজ প্রি-পেইড কার্ড হজ যাত্রীদের হাতে হাতে পৌঁছে দেওয়া।,

এ ছাড়া সরকারি অর্থ সাশ্রয়ের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সীমিত জনবলের মাধ্যমে হজ কার্যক্রম সম্পাদন করে। রাজস্ব খাতে ৩য় ও ৪র্থ শ্রেণীর ২৯ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে ৩৬টি পদ সৃজনের কার্যক্রম গ্রহণ এখন অর্থ বিভাগের সম্মতির অপেক্ষায় রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভয়ে জানালা দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা ফেলে দিলেন সরকারি কর্মকর্তা

ঠিকানা ডেস্ক: ভারতের ওড়িশার ভুবনেশ্বরে দুর্নীতি দমন দপ্তরের অভিযানে রাজ্য সরকারের পল্লী উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠ নাথ শরণগীর বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির প্রমাণ মিলেছে। একসাথে

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই

তালাকের দুই ঘণ্টার মাথায় প্রেমিককে বিয়ে, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর তালাকের মাত্র দুই ঘণ্টা পর প্রেমিককে বিয়ে করেছেন এক গৃহবধূ। বুধবার (২৫ জুন) দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটলে

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহেলে সুনাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু