বৃহস্পতিবার জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে আট দল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।,

তিনি বলেন, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিলসহ ঐতিহাসিক পল্টন মোড়ে এসে সমবেত হবেন এবং নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।

আন্দোলনকারী দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত সোমবার নির্বাচনের পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না, অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে। এগুলোই এখন আমাদের মূল দাবি।

জামায়াত ইসলামীসহ আট দলের কর্মসূচির মধ্যে রয়েছে—বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা। এ ছাড়া ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

ভুয়া মুক্তিযোদ্ধার ভিড়ে বছরে উধাও ২ হাজার ৪০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা নিয়ে দেশের সবচেয়ে পুরনো বিতর্ক যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী, ১৯৯৪ সালে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল

রাস্তা থেকে ৭ হাজার এনআইডি কার্ড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৭ হাজার জাতীয় পরিচয় উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌরসভার ৩নং

সিরাজগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনা, ভোগান্তিতে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আধুনিক ভবন ও সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসা ও পরিবেশগত নানা

২৪ ফেব্রুয়ারি আসছে ছাত্রদের নতুন দল, কে হচ্ছে দলের প্রধান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সে ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানে নেতৃত্ব

দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরের শান্তিধাম মোড়ে ‘পঞ্চবীথি ক্রীড়া চক্র’ ক্লাব দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করেছে স্থানীয় ‘ছাত্র-জনতা’। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত