বৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী-চলতি মাসজুড়ে যেমন থাকবে দেশের আবহাওয়া

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইছে। এমনকি আজ বুধবারও (২ এপ্রিল) দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব এলাকা থেকে তাপপ্রবাহ কমে যেতে পারে বলে জানিয়েছে বলে আবহাওয়া অফিস। আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, বর্তমানে রাজশাহী বিভাগের আটটি জেলার ওপর দিয়েই মৃদু তাপপ্রবাহ বইছে। বাকি তিন জেলা হলো– দিনাজপুর, নীলফামারী জেলার সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা। এসব জেলা থেকে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনার কারণ, ওসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা।

আজ আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, সিলেটের কিছু কিছু স্থানে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সারাদিন ও আজ ভোর থেকে বৃষ্টি হয়েছে। এছাড়া, রংপুর ও দিনাজপুরের দিকেও বৃষ্টি শুরু হয়েছে।

সেই বৃষ্টি প্রভাবেই দেশের অন্যান্য স্থান থেকেও তাপপ্রবাহ কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

কবে কমবে তাপপ্রবাহ?

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরদিন শুক্রবার (৪ এপ্রিল)’ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা বলা আছে। এসময় দেশের অন্য জায়গার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তার পরের দুই দিনও (শনি ও রবিবার) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়াবিদ সুলতানা বলেন, ৫ বা ৬ এপ্রিল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আর বৃষ্টি বেড়ে গেলে তাপমাত্রা সাধারণত কমে আসে।

এমনিতে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে কম তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায়, ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর ওই সময়ে সারা দেশের মধ্যে একমাত্র সিলেটেই বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার। এছাড়া আজ সকালেও তিন ঘণ্টার মাঝে পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কমে যাবে। তিনিও এর কারণ হিসাবে বৃষ্টির কথা বলেন।

এপ্রিলে আরও এক বা দুইটি তীব্র তাপপ্রবাহ আসছে

চলমান তাপপ্রবাহ কবে নাগাদ কমতে পারে, আবহাওয়া অফিস সে ব্যাপারে ধারণা দিয়েছে। তবে আবহাওয়া অফিসের দেয়া এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এও বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের কম হলে, সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরে থাকেন আবহাওয়াবিদরা।

এছাড়া, তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে, সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আর তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে এখন মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কারণ গত ২৪ ঘণ্টায় দেখা গেছে যে শুধুমাত্র রাজশাহী জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাকি সব জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। আর কিছু কিছু জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠেছে।

এছাড়াও, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মাঝে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এটি হতে পারে। এছাড়া, এ মাসে দেশে ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরণের এবং এক থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। কালবৈশাখী ঝড় এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বলেও জানান তিনি।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা আছে যে, এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আর বৃষ্টিপাতের বেলায় এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: বিবিসি বাংলা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার দেশে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ২০ মার্চ রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার

ফেসবুক-ইনস্টাগ্রামের যে সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপে

ঠিকানা টিভি ডট প্রেস: ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ চালু করবে প্রতিষ্ঠাতা মেটা। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু সুবিধা পাওয়া

অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস পেলেন বাবর  

নিজস্ব প্রতিবেদক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক

ড. ইউনূস দেশের বাস্তবতা বোঝেন না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের বাস্তবতা যথাযথভাবে বোঝেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক সেমিনারে

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট