বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা ‘না’–এর পক্ষে প্রচার চালাচ্ছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর পার্কের মোড়ে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে ‘হ্যাঁ’–এর পক্ষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে। শহীদ আবু সাঈদসহ সব বীর শহীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি বলেন, যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কাউকে নতুন ফ্যাসিবাদে পরিণত হতে দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না এবং কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।,

একটি দলকে সতর্ক করে তিনি বলেন, যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চায়, তাদের ১২ তারিখ ব্যালটের মাধ্যমে লাল কার্ড দেখাবে জনগণ। ‘হ্যাঁ’–এর পক্ষে গণভোট দিয়ে ফ্যাসিবাদী ধারা পরাজিত করার আহ্বান জানান তিনি।

গণজমায়েতে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, শাহবাগে মব তৈরি করে কীভাবে বিশৃঙ্খলা করা হয়েছে, তা সবাই দেখেছে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম হবে না। বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি বাধ্য হয়েই ‘হ্যাঁ’–এর পক্ষে কথা বলছে।

এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা জুলাই বিপ্লব নিজ চোখে দেখেননি, তারা স্বাভাবিকভাবেই ‘হ্যাঁ’–এর বিপক্ষে অবস্থান নেবেন। আরেক বক্তব্যে একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে তারা বারবার ভুল করেছে। জাতীয় সংসদে বসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দিয়ে সে সুযোগ আর দেওয়া হবে না।

গণজমায়েতে উপস্থিত ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা সাধারণ মানুষকে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাবি আদায়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দাবিগুলো পূরণে সরকার কোনো কার্যকর অগ্রগতি দেখাতে না পারায় সারাদেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা আজও টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনের

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন

গভীর রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল), দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর

দুটি প্রকল্প ১০ বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফের মাঠে নামছে এনসিপি

ডেস্ক রিপোর্ট: আত্মপ্রকাশের পর সাত মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাংগঠনিকভাবে এখনও শক্তিশালী হতে পারেনি দলটি। দেশজুড়ে সমন্বয়ক কমিটি দিয়ে চলছে এনসিপি। কেন্দ্রেও

চলনবিলে আকস্মিক বন্যা: ব্যাপক ক্ষতির মুখে কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ চলনবিল অঞ্চলে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নাবি জাতের ইরি-বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে কোরবানির ঈদকে ঘিরে কৃষকের