বিস্ফোরক মামলায় সাবেক সংসদ সদস্য চয়ন ও তাঁর স্ত্রী কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতে স্ত্রীসহ চয়ন ইসলামের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় চয়ন ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সোমবার তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটের জন্য মরিয়া বিএনপি”পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান

কাইয়ুম মাহমুদ উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন এবং

সিরাজগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা এস. এম. রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. রঞ্জু। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)

হালুয়াঘাটে বনপাড়া আদর্শ কলেজে জাল সনদের ছড়াছড়ি, অধ্যক্ষই মূল হোতা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অধ্যক্ষসহ ৫৫

পুরোনো চেহারায় ফিরবে আ.লীগ, যেভাবে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া, জানিয়েছে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইরগ্রাম এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শেষ হলেও সুফল পাচ্ছে না হাজারো মানুষ। অভিযোগ উঠেছে,