বিস্ফোরক মামলায় বেলকুচিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্ফোরক আইনের মামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) ভোররাতে পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রনি মিত্র ওই গ্রামের রাম মিত্রের ছেলে। তিনি বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিএনপির মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ২০২৫ সালের ৫ জানুয়ারি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলায় রনি মিত্র এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা

এনসিপিসহ ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি

ঐকমত্যের পথে ‘একটু ছাড়’ চাইলেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আপনারা আসছেন, আরেকটু

দাবানলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু বেড়ে ১১, আরও প্রাণহনির আশঙ্কা 

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকের বরাতে দাবানলে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল) ১১ জনের

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)। ২০২৩

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা