বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে প্রেসক্লাবের সম্বর্ধনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে সুযোগ দিতে ১৬ থেকে ১৮ বছর বয়সের ক্রিকেটারদের নিয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ২০২৫ সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সম্বর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা।

বুধবার (৬ আগষ্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় আগে ব্যাটিং করে সিরাজগঞ্জ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রাজশাহী জেলা দল ১০৫ রানে অল আউট হয়। ৫৭ রানের বড় ব্যবধানের জয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে সিরাজগঞ্জ জেলা দলের ক্রিকেট খেলোয়াড় ও অফিসিয়ালরা। বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল রাজশাহী থেকে বাস যোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের সামনে পৌঁছলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন ক্রিকেট দলের খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে, প্রত্যেকের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে পুরো দলকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন, রেজাউল করিম খোকন, আলী নেওয়াজ চৌধুরী, মাস্টার সেলিম খান, হালিম বাবু, মিরন সহ আরও অনেকে।

সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়া হচ্ছে, খায়রুল আমিন নেহাল, আনান খান নিরব, আদনান খান নির্ঝর, সজিব হোসেন, আবিদ হাসান, বকুল শেখ, নাজিউর রহমান রোমেল, আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান, শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান, কাওছার শেখ, রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম।

প্রশিক্ষক ছিলেন বিসিবির সিরাজগঞ্জ জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন ও ম্যানেজার ছিলেন আনোয়ারুল ইসলাম আজিম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী: মেয়র ডা. শাহাদাত

শিব্বির আহমদ রানা, (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে

সিরাজগঞ্জে ২৩৫ বছরের বাঁশ-ছনের মসজিদটি আজ শীতাতপ নিয়ন্ত্রিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই বিঘা জমির উপর প্রতিষ্ঠিত দ্বিতল মসজিদটি। ২৩৫ বছর আগে স্থানীয়দের উদ্যোগে মসজিদটি নির্মাণ করে স্থানীয়রা। একসঙ্গে প্রায় তিন হাজার মানুষ মসজিদটিতে নামাজ

বেলকুচিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও রাখাল রাহার শাস্তির দাবিতে বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও নাস্তিক রাখাল রাহা’র সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (৭মার্চ) বাদ

কলকাতায় খুন হওয়া এমপি আনারের কোটি টাকার প্রাডো মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি: একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে । দামি গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য