বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে দুই মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন বাবা মনু মিয়া।

আজ সোমবার (৯ জুন) ভোরে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- তুলাকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী মনু মিয়া ও তার দুই মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুলাকান্দি গ্রামের মোকবুল হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধী মনু মিয়া। মনু মিয়ার দুই মেয়ে মনিরা (৮) ও সানজু আল ফাতেহা (৫) বাকপ্রতিবন্ধী। একই পরিবারে একাধিক ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় মানুষজন কটু কথা বলায় সহ্য করতে না পেরে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহাকে খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

আরও জানা গেছে, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বাকপ্রতিবন্ধী, দারিদ্র্য ও পারিবারিক হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতার জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছেন দলটির কুমিল্লার লাকসাম পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প

সরকারের অঢেল টাকায় তৈরী হচ্ছে আসিফ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: অতি সম্প্রতি আলোচনায় এসেছে যে, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে ‘আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’এর আওতায় আনতে চাচ্ছে সরকার। কেউ কেউ বলছেন প্রশিক্ষণটির পৃষ্ঠপোষকতা করছেন যুব

ছাত্রকে যৌন নির্যাতন: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’ র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত করতে মঙ্গলবার দোহায় বৈঠকে বসবেন আলোচকরা। সোমবার মধ্যরাতে আলোচনায় অগ্রগতির পর মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসকে চুক্তির চূড়ান্ত

স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট

ডেস্ক রিপোর্ট: দুধের সঙ্গে মেশানো হয় ঘুমের ওষুধ। লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্তে ঢালাই দিতে মজুদ রাখা হয় সিমেন্ট-বালু।