বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ভুটানকে পেছনে ফেলেছে। এবারও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ২০২৫ সালের এ সূচক প্রকাশ করা হয়।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এ সূচকে গত ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিবাচক অগ্রগতি হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে ১৫ ধাপ এগোনোর পর ২০২৪ সাল পর্যন্ত ৪৪ ধাপ অবনমন ঘটেছিল।,

আরএসএফের তথ্য অনুসারে, সূচকে মোট ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম, স্কোর ৩৩ দশমিক ৭১। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। স্কোর ছিল ২৭ দশমিক ৬৪। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত (১৫১), ভুটান (১৫২) ও পাকিস্তানকে (১৫৮) ছাড়িয়ে গেলেও এখনও নেপাল (৯০তম), মালদ্বীপ (১০৪তম) ও শ্রীলঙ্কার (১৩৯) পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ।

২৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বার্ষিক সূচক প্রকাশ করে আসা প্রতিষ্ঠানটির মতে, এবার সংবাদমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, সূচকের ইতিহাসে প্রথমবার বিশ্বের অর্ধেক দেশের জন্য সাংবাদিকতার অনুকূল পরিবেশ ‘খারাপ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এক-চতুর্থাংশেরও কম দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’।

সূচকে ২০২৪ সালে ১১ ধাপ পেছানোর পর এ বছর আরও দুই ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র ৫৭তম স্থানে অবস্থান করছে। এই সূচকে দেশটির অবস্থান এখন পশ্চিম আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনেরও নিচে। আরএসএফের মতে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘উদ্বেগজনক অবনতি’ ঘটিয়েছেন, যা দেশটিতে ‘স্বৈরাচারী মোড়ের’ ইঙ্গিত দেয়।

টানা নবমবারের মতো সূচকের শীর্ষে আছে নরওয়ে। এবার দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস। এ ছাড়া সূচকের তলানিতে স্থান পেয়েছে পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

অনলাইন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

অনলাইন ডেস্ক: মধ্যরাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সোমবার ডিএমপির

রায়গঞ্জে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ নানা কর্মসূচীর মধ্যে দিয়েছে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার

৮ কুকুরছানা হত্যা, এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত

আগামীকাল মাহফিলে যোগ দিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আদ-দীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দীন সোকিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে

বিতর্কিত লোগো সরাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা