বিশ্ব ইজতেমায় বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

নিজস্ব প্রতিবেদক: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। প্রতি বছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে কত জোড়া বিয়ে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।

শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসবে বলে জানান বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুপক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) এক বার্তায় ইসহাক দার

পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” পাল্টা সাইবার আক্রমণ চালিয়েছে ভারতের ওপর

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” নামে একটি বড় পরিসরের সাইবার পাল্টা আক্রমণ চালিয়েছে । পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাইবার ইউনিট পরিচালিত

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার

বেলকুচিতে ব্রাকের উদ্দোগে মানব পাচার বিযয়ক মতবিনিময় সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ব্রাক মাইগ্রেশান প্রোগ্রামের আওতায় “মানব পাচার ও অনিয়মিত অভিবাসন” বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দুইটি মোটরসাইকেল ও