অনলাইন ডেস্ক ফিলিপাইন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলার জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির তেলের প্রায় ৯৮ শতাংশ পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি হয় এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেল সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নির্বাহী আদেশে বলেছেন যে এই ঘোষণা দেশের জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত ও অর্থনীতি রক্ষায় সরকারকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেবে। সরকারের আদেশে জ্বালানি তেল, খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুত বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতাও সরকারকে দেওয়া হয়েছে।
ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন বর্তমানে দেশটির কাছে মাত্র ৪৫ দিনের তেল মজুত রয়েছে। জরুরি অবস্থার এই কার্যকর সময়কাল এক বছর নির্ধারণ করা হয়েছে, তবে প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়ানো বা প্রত্যাহার করা যেতে পারে।
সূত্র: আল জাজিরা।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.