বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। সেখানে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরের অবস্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন।’

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে জন্মহার ছিল কম। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে জন্মেছিল ৭ কোটি ৫০ লাখেরও বেশি শিশু।

বর্তমানে জন্মহার এবং মৃত্যুহারের যে চিত্র, তাতে ২০২৫ সালের প্রতি সেকেন্ড গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্ম নেবে এবং ২ জনের মৃত্যু ঘটবে বলে ধারণা করছে ইউএস সেন্সাস ব্যুরো। বিবৃতিতে সে তথ্য উল্লেখও করা হয়েছে।

তবে এই গড় হিসাবে তারতম্যও হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে বছরের ১২ মাসের প্রতিটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহারের চিত্র বদলে যায়। এই ব্যাপারটিকে হিসাবে ধরা হলে প্রতি মাসের জন্ম ও মৃত্যুহারের রেকর্ড রাখা জরুরি।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে।’

সূত্র- এপি ও এনডিটিভি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিদেশে চাকরির নাম করে ১০ লাখ টাকা আত্মসাৎ, কোর্টে মামলা দায়ের 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিদেশে ভালো চাকরি দেওয়ার নাম করে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচার চক্র। চক্রের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার

দেশের মঙ্গল কামনায় সবার দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (০৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার

সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল

মোঃ: আসাদুল্লাহ,(চৌহালী) সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা–এর দুর্গম চরাঞ্চল, বিশেষ করে উমারপুর ইউনিয়ন–এ চিকিৎসাসেবা আজও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ বাস্তবতা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন থাকলেও

৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজেস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিমের দেয়া তথ্যমতে সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার

১৩ হাজার স্মার্টকার্ড অভিভাবকহীন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের অনুকূলে মুদ্রিত প্রায় ১৩ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। যাদের নামে এই কার্ডগুলো মুদ্রিত হয়েছে, তাদের

আজ পবিত্র শবে কদর

আজ দিনগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় রাত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতেই মানবজাতির পথনির্দেশের জন্য