বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ইরান-ইসরায়েল কেন্দ্রিক সাম্প্রতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার ১৪ মার্চ লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি এই তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪৮ ডলার। এই হিসাবে স্বল্প সময়ের ব্যবধানে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে প্রায় ৪২ শতাংশ। শুধু গত এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও সংঘাত শুরুর পর থেকে ৪৭ শতাংশের বেশি বেড়ে বর্তমানে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭১ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা তেল সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এ পরিস্থিতিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কানাডা বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর সদস্য দেশটি তাদের কৌশলগত মজুত থেকে ২ কোটি ৩৬ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আইইএর ৩২টি সদস্য রাষ্ট্রের সমন্বিত এই উদ্যোগকে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় তেলের মজুত ছাড়ার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

কানাডার ফেডারেল ও প্রাদেশিক কর্তৃপক্ষ যৌথভাবে এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মাসগুলোতে প্রাকৃতিক গ্যাস রপ্তানির পরিমাণও বাড়ানো হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান

বোরকা না পরলে নারীদের চিকিৎসা নয়’ আফগানিস্তানে ফের বিতর্কিত নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, সেবিকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরার নির্দেশ দিয়েছে কট্টর-উগ্রপন্থি গোষ্ঠী তালেবান প্রশাসন। এমন তথ্যই জানিয়েছে

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর

উড্ডয়নের পরই টার্কিশ বিমানে আগুন, নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা

পেকুয়ায় পুকুর থেকে এলজি ও কিরিচ উদ্ধার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (লোডেড গান) ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।