বিশ্বজুড়ে বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যখন কম খরচে শত্রুর মোকাবিলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন দেশ, এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। সেই অস্ত্রেই বদলে যেতে পারে প্রচলিত যুদ্ধের ধরণ।

প্রযুক্তির দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে ইরান। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন দেশটি প্রযুক্তিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। ইরান বহু বছর ধরে লেজার প্রযুক্তি নিয়ে বিস্তৃত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এর মাধ্যমে তৈরি করেছে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজারসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এসব অস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং চরম ধ্বংস সাধনে সক্ষম। এগুলো যেকোনো আবহাওয়া ও ভৌগলিক পরিবেশে ব্যবহারের উপযোগী। ২০২০ সালের ডিসেম্বরে ইরান সফলভাবে দশ কিলোওয়াট শক্তির লেজার পরীক্ষা চালিয়ে বিশ্বের শীর্ষ শক্তিশালী লেজার প্রস্তুতকারক পাঁচ দেশের কাতারে জায়গা করে নেয়।’

২০২৫ সালের জানুয়ারিতে বৃহৎ আকারের সামরিক মহড়ায় সুরুজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় রাশিয়ার মিত্র দেশটি। যা আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে। তবে, লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টারশেল ও রকেট ভূপাতিত করা যায়। তবে এসব অস্ত্রের সক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা এখনও চলমান রয়েছে। এমনকি এ ধরণের লেজার অস্ত্র যুদ্ধবিমানে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে পিছিয়ে নেই।

সমরবিদদের ধারণা রাশিয়া স্থলে মোতায়েনযোগ্য লেজার অস্ত্র বানানোর চেষ্টা করছে। এই অস্ত্র একবার সফল হলে শত্রুদের স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়া যাবে। তারপরেও লেজার প্রযুক্তির সামরিক দিক আরও শক্তিশালী করা হচ্ছে। কেননা, মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের হামলা ঠেকাতে কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। আর সেখানে লেজার অস্ত্র দিয়ে হামলায় খরচ হবে মাত্র কয়েক ডলার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার’ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার করেছেন’ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ‘রাজনৈতিক নেতৃত্বও দায়ী’, বাংলাদেশ ছাত্র আন্দোলনপর্বে হত্যাকাণ্ডের

নেপালের সংসদে ঢুকে পড়লো ছাত্র -জনতা, নিহত ১৪, কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক: তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ চলছে দেশটিতে। বিক্ষোভকারীরা সোমবার সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

ধর্মমন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচার: কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগরের ৬ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও

রংধনু মডেল স্কুলের ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের ৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংধনু মডেল স্কুল এ্যান্ড কোচিং থেকে ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত: দুই মন্ত্রীসহ আটজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে এ