বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এমন আগ্রহ দেখাল পিসিবি। খবর জিও নিউজ’র।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র জানায়, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের ভেন্যুগুলো বিকল্প হিসেবে প্রস্তাব দেওয়া হতে পারে। পিসিবির দাবি, দেশটির মাঠগুলো সম্পূর্ণ প্রস্তুত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।

জিও’র খবরে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে ২০২৫-এ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এলো। সম্প্রতি হিন্দুবাদী কয়েকটি গোষ্ঠীর দাবির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এরপরই কড়া প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। ভারত ফিজের যেখানে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো দলের নিরাপত্তা নিয়েই সংশয় প্রকাশ করে বিসিবি। আইসিসিকে প্রস্তাব দেয় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। শেষ গ্রুপ ম্যাচটি নির্ধারিত ছিল মুম্বাইয়ে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের

রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা  

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফলাবো ফলন পড়বো দেশ গণতন্ত্রের বাংলাদেশ” এই প্রতিবাদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবা এলাকায় একটি বাস ও একটি মিনিবাসের সংঘর্ষের পর

ভারতের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক: নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ দাবি করেন।

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর, বিক্ষোভের আশঙ্কায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের

পাকিস্তানের হামলার ভয়ে বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান বড় ধরনের