বিশেষ ভাতা বাড়ল চাকরিজীবীদের, বাড়ছে পেনশনেও সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ‘বিশেষ সুবিধা’ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চাকরিরতরা প্রতি মাসে ন্যূনতম ১ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীরা ৫০০ টাকার বদলে ৭৫০ টাকা পাবেন।

সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ৩ জুন একই বিষয়ের প্রজ্ঞাপন জারি হলেও সেটি সংশোধন করে এই নতুন আদেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ১৫ ধারার ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি, পুলিশ এবং পুনঃস্থাপনকৃত পেনশনারসহ পেনশনভোগীদের জন্য ১ জুলাই থেকে এই ভাতা কার্যকর হবে।

সংশোধিত নিয়মের সারাংশ:

চাকরিজীবীরা: ন্যূনতম ১,৫০০ টাকা

পেনশনভোগীরা: ন্যূনতম ৭৫০ টাকা

মাসিক পেনশন ১৭,৩৮৯ টাকা বা তদূর্ধ্ব: ভাতা ১০% হারে

মাসিক পেনশন ১৭,৩৮৮ টাকা বা তদনিম্ন: ভাতা ১৫% হারে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের ঘোষণার পরপরই এই প্রজ্ঞাপন জারি হয়। একই সঙ্গে প্রতিরক্ষা, আইন-বিচার এবং শিক্ষা বিভাগের সচিবদের কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।

প্রতিরক্ষা খাত:

ওয়ারেন্ট অফিসার ও তদূর্ধ্ব পর্যায়ের সদস্যরা পাবেন মূল বেতনের ১০%

সার্জেন্ট ও নিচের পদমর্যাদার সদস্যরা পাবেন ১৫%

পেনশনভোগীরা পাবেন সরকারি কর্মচারীদের অনুরূপ সুবিধা

বিচার বিভাগ:

জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন মূল বেতনের ১০% হারে

মন্ত্রণালয়ের সাধারণ কর্মচারীরা পাবেন ১৫% হারে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী:

গ্রেড ৯ ও ঊর্ধ্বে: ভাতা ১০%

গ্রেড ১০ ও নিচে: ভাতা ১৫%

ন্যূনতম ভাতা: কেউই ১,৫০০ টাকার কম পাবেন না

এই প্রজ্ঞাপনের ফলে ২০২৩ সালের ১৮ জুলাইয়ের সংশ্লিষ্ট সব আদেশ বাতিল হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের বাজেটে এই বরাদ্দ কার্যকর করা হবে।

সরকারের মতে, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চাকরিজীবী ও পেনশনভোগীদের স্বস্তি দেবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আগামী রবিবার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে

দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ

সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছী মৎস চাষ প্রকল্পে মাছ ধরা কে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশু সহ আহত ৩০

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একটি বিবদমান পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে  নারী ও শিশু সহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলোও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’: ভলকার তুর্ক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, যেসব দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরায়েলকে সহযোগিতা