বিশেষ ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন 

অনলাইন ডেস্ক: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি), এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা দেন।

সাংবাদিক ইলিয়াস তাঁর পোস্টে উল্লেখ করেন,বিশেষ ঘোষনা।বেশ কয়েকজনের কাছে একই ধরনের অভিযোগ পেলাম যে, আমার নামে ভয়ভীতি দেখিয়ে একটি অসাধু গোষ্ঠী স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে! আমি স্পষ্টভাবে বলতে চাই আমি যদি কারও ব্যাপারে কোন অনুসন্ধানে নামি এবং কারও অপরাধের প্রমান পাই তাহলে পৃথিবীর সবকিছু দিয়ে দিলেও আমি সেটা প্রকাশ করবোই৷

টাকাপয়সা দিয়ে সেই নিউজ আটকানো যাবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সবশেষ পুলিশের এসপি আব্দুল্লাহ আরেফের নিউজ করতে গিয়ে আমাকে নানা প্রলোভন দেখানো হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের কল পেয়েছি কিন্তু আমি সবাইকে সম্মানের সাথে একই কথা বলেছি আমার সাথে আরেফের ব্যক্তিগত সমস্যা নেই৷

যাদের সাথে তিনি প্রতারনা করেছেন তারা যদি এসে বলেন তাদের অভিযোগ তুলে নিচ্ছেন তাহলেই শুধু নিউজ বন্ধ হবে৷ সেটা করতে ব্যর্থ হবার পর নিউজ প্রচার হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ তাকে ওএসডি করেছেন৷ আমার সব অনুসন্ধানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে৷ অতএব কেউ গিয়ে যদি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রনালয়ের কর্মকর্তাকে আমার লোক পরিচয় দিয়ে কোন বিষয়ে সমঝোতার প্রস্তাব দেয় বা কোন অ’বৈধ কাজ করে দেয়ার চাপ দিতে গিয়ে আমার ভ’য় দেখায় তাহলে আগে তাকে পু’লিশের হাতে তুলে দিয়ে তারপর আমাকে জানানোর অনুরোধ থাকলো৷

শেষে ইলিয়াস তাঁর পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার অনুরোধ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর: কাস্টোডিয়ানের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উত্তেজিত

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে থানার নলকা