বিরোধীদলীয় হুইপ হলেন সিরাজগঞ্জের রফিকুল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ মনোনীত হয়েছেন।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির কাছে পরাজিত হন। তবে এবারের নির্বাচনে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আগামী পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার (২৩

ভারত ও আ.লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইরগ্রাম এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শেষ হলেও সুফল পাচ্ছে না হাজারো মানুষ। অভিযোগ উঠেছে,