বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে উজ্জ্বল চন্দ্র নামে এক হিন্দু যুবকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তানজিলা জানান, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় উজ্জ্বলের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল মুসলমান হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দুই বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল যোগাযোগ বন্ধ করে দেন।

অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র প্রেমের সম্পর্ক অস্বীকার করে বলেন, “মেয়েটির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। আজ

জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত: কমিশন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়

মোটা অংকের টাকার বিনিময় আওয়ামীলীগ নেতাদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি’র আইনজীবী!

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘ স্বীকৃত খুনি, লুটেরা শেখ হাসিনা এবং তার দোসরদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি ঘরানার আইনজীবীরা। ‘পেশাদারিত্ব’র দোহাই দিয়ে ঘৃণ্য অপরাধীদের হয়ে আইনি

বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক: বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। আকস্মিকভাবে গত ৮ এপ্রিল তা বাতিল করে দেয়া হয়। তার

ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক বাণিজ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

অনলাইন ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম। বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য