বিয়েতে নাচতে নাচতে হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে নাচার সময় হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা যায়, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী এক তরুণী মারা গেছেন। মৃত ওই তরুণীকে পরিনিতা জৈন হিসাবে শনাক্ত করা হয়েছে এবং তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা গেছে, বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় শনিবার রাতে মঞ্চে হঠাৎ ঢলে পড়েন পরিনিতা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশিত হয়। পরিবারের সদস্যদের যারা ডাক্তার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমবিএ গ্র্যাজুয়েট পরিনিতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সরকারি তথ্য অনুসারে, তার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ

পাবনার ঈশ্বরদীতে ইফতারের পর ২৬ শ্রমিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে কমপক্ষে ২৬ শ্রমিককে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৬ হাজার ৫০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি,

বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে আনন্দ মেলাকে নিয়ে অপপ্রচার করছে একটি মহল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রেসক্লাবের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ মেলাকে ঘিরে সম্প্রতি কিছু মহল অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত

ডেস্ক রিপোর্ট: ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে ৫ থেকে ৭ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে আনুমানিক ৩ হাজার