বিমানে অজ্ঞান যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডা. রায়হান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবার পর বিমানের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ তখন প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় ফ্লাই করছে বিমানটি। ঢাকা পৌঁছাতে আরও প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে।

ঘোষণা করা হয় বিমানে কোন চিকিৎসক আছেন কিনা। একজন যাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন৷

তখন উমরাহ্‌ কাফেলার একজন সদস্য বিমান বালাকে জানান, ডাক্তার রায়হান নামের একজন বিমানে রয়েছেন। তখন ডা. রায়হানের নাম ঘোষণা করা হলে তিনি রোগির কাছে চলে যান৷

সেখানে গিয়ে দেখেন একজন ৭০ ঊর্ধ্ব বয়সী প্রবীণ যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিছু সময় আগে ওই রোগি বমি করেছিলেন বলে জানান তার জামাতা। এদিকে রোগির শরীরও ঠান্ডা হয়ে আছে। ভয় পাচ্ছিলেন তারা।

ডা. রায়হান বাংলাদেশ জার্নালকে জানান, তখন তিনি মোবাইলের টর্চ দিয়েই রোগীর চোখের পিউপিল দেখেন। চোখের কোনে জোরে স্টিমুলেশন দেখায় একটু নড়ে ওঠেন রুগি।

জানান, ডায়াবেটিস ওঠানামার কারণেই এমনটা হয়েছে। সাথে প্রেশারও অনেক কমেছে। তাৎক্ষণিকভাবে পানিতে চিনি গুলিয়ে খাওয়ানো হয় এবং বিমানে থাকা ইমার্জেন্সী অক্সিজেন দেয়া হয়।

দীর্ঘ সময় পর রোগীর জ্ঞান ফেরে। পালস ও অক্সিজেন স্যাচুরেশন বাড়ে। এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বিমান ল্যান্ড করার আগ পর্যন্ত প্রায় ২ ঘন্টা রোগীর পাশেই দাঁড়িয়ে ছিলেন বলে জানান ডা. রায়হান। বিমানের সকল যাত্রী ডা. রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা পুলিশের অভ্যন্তরে ১৫ কর্মকর্তার রদবদল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও পুলিশ অফিসে কর্মরত ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে বদলী করা হয়েছে। গত ৫ মার্চ সিরাজগঞ্জ

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। আজ বুধবার (১৫ জানুয়ারি)। বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে

রাজশাহী বিভাগীয় ওলামা দলের ফরম বিতরণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ফরম ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বগুড়া ঠনঠনিয়াস্হ বগুড়া জেলা

লেকচার পাবলিকেশন কোম্পানিতে গোপনে চাকরি করছেন শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়েছে ৫ হাজার কোটি টাকার এক বিশাল অবৈধ গাইড বই বাণিজ্য। প্রতি বছর বছরের শুরুতে কোটি কোটি শিক্ষার্থীর