বিমানবন্দর থেকে পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ

নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন। তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশে ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচিত হন নিপুণ। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন তিনি। নানা আইনি প্রক্রিয়ার পর আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। এই নির্বাচনে নিপুণকে জয়ী করতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে মাশহাদ শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাশহাদ শহরে ভয়াবহ বিস্ফোরণ ও কোম শহরে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছড়িয়ে পরে

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ‎লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি

রাজশাহীর পবাতে আন্তর্জাতিক নারী দিবসে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা 

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।