বিমানবন্দরে শাহরুখ-পত্নী গৌরীর কাছেও মাদক!

শনিবার বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানে মাদককাণ্ডে গ্রেফতারের পর একে একে উঠে আসছে পুরনো সব ঘটনা। কখনো জানা যাচ্ছে, আরিয়ানের জন্মের পর শাহরুখ খান রসিকতা করে বলেছিলেন, ‘আমি চাই, আরিয়ান মাদকাসক্ত হোক, শারীরিক সম্পর্কে লিপ্ত হোক, প্রেম করুক।’ এরই মধ্যে আরো একটি পুরনো ঘটনার কথা জানা যাচ্ছে। আরিয়ানের মা, গৌরী খানের কাছেও নাকি একবার মাদক পাওয়া গিয়েছিল।

২০১১ সাল। আচমকা শোনা যায়, বার্লিন বিমানবন্দরে শাহরুখ-পত্নীর কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে। মাদকসহ গ্রেফতার করা হয়েছে তাকে। যদিও পরবর্তীকালে এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি তার। একই সাথে মিথ্যা রটনার বিরুদ্ধে প্রতিবাদও জানান।

এ দিকে এনসিবি-র হেফাজতে রয়েছেন আরিয়ান। সোমবার তাকে আদালতে তোলা হবে। রোববার রাতে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করার পর জানানো হয়েছিল, কেবলমাত্র এক দিনের জন্য তাকে এনসিবির হেফাজতে রাখা হবে।

তবে সোমবার দুপুরে এনসিবি সূত্রে জানা যায়, আরিয়ানকে এখনই ছাড়া হবে না। তদন্তের স্বার্থে তাকে আরো কয়েক দিন রাখা হতে পারে এনসিবির হেফাজতে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি, ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা

ভারত ও আ.লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

জনশক্তি রপ্তানিতে লুটপাট: লোটাস কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের ১২ মামলা

বিশেষ প্রতিনিধি: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্রের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর