বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।,

এতে বলা হয়, বৈঠকে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশেষজ্ঞ দল তদন্তে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একযোগে কাজ করার নিশ্চয়তা দেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষজ্ঞ দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সহযোগিতা দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের বিমান ও সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক—এই চার দেশ থেকে বিশেষজ্ঞ দল আসছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত

ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায়

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের

সলংগায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানায় ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ

ভারতে বিয়ে করতে এসে বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালা!

অনলাইন ডেস্ক: বিয়ে করতে এসে পাত্রীকে মালা না পরিয়ে, তা পরালেন পাত্রীরই এক বান্ধবীকে। পরে সেই ভুল শুধরাতে গিয়ে একের পর এক ভুল পাত্রের। তাতেই

সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ‎লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে