বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

এর আগে ২৫ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন জানান, ‘আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামী ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছাবেন।’

এবারের বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরাম: হোয়ার দ্যা ফিউচার মিটস শীর্ষক ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন।

আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিমসটেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করবেন এবং বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক-নির্দেশনা দেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ৮ বছর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ: বৃদ্ধ গ্রেপ্তার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুল সালাম (৬৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার 

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থীদের মাজার জিয়ারত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীরা তাড়াশ উপজেলার হযরত হাজী খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ:) এর মাজার জিয়ারত করেছেন। শুক্রবার

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই

মেহেরপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র প্রতিনিধি দল। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে