নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রদর্শনী ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রিয়াজ।
অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব, প্রক্রিয়া ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে জনসাধারণকে সচেতন করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। বক্তারা ভোটারদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রদর্শনীতে সিরাজগঞ্জ জেলার পক্ষে একটি আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। স্টলে জেলার সামাজিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য তুলে ধরে গণভোট বিষয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা প্রদর্শিত হয়।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.