বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও সহজভাবে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুনভাবে চালু হওয়া মনোনয়ন-ভিত্তিক এই ভিসায় বিনিয়োগ না করেও কেবল ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে গোল্ডেন ভিসা পাওয়া সম্ভব হবে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগে দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে অন্তত ২ মিলিয়ন দিরহাম মূল্যের সম্পত্তি কিনতে হতো। তবে নতুন ‘মনোনয়ন-ভিত্তিক ভিসা নীতি’র আওতায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা তুলনামূলকভাবে অনেক কম খরচে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই ভিসার বিশেষ সুবিধা হলো—এটি স্থায়ী ধরনের। সম্পত্তি-ভিত্তিক ভিসার ক্ষেত্রে সম্পত্তি বিক্রি হলে ভিসা বাতিল হতে পারে, কিন্তু মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা একবার অনুমোদন পেলে তা দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে।

মনোনীত ব্যক্তিরা তাদের পরিবার নিয়ে দুবাইয়ে বসবাস করতে পারবেন। পাশাপাশি গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগ, ব্যবসা পরিচালনা এবং পেশাগতভাবে কাজ করার সুযোগও থাকবে।

ব্যাকগ্রাউন্ড যাচাই থাকবে কঠোর

রায়াদ গ্রুপ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান ভারত ও বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই ভিসার আবেদন গ্রহণ করছে। তাদের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব জানান, আবেদনকারীদের অতীত ইতিহাস, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং অর্থনৈতিক ও পেশাগত যোগ্যতা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে।

প্রাথমিক যাচাই শেষে রায়াদ গ্রুপ আবেদনগুলো সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আবেদন কোথায় ও কীভাবে?

এই ভিসার জন্য আবেদন করা যাবে ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার, রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস, তাদের অনলাইন পোর্টাল কিংবা ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী তিন মাসে প্রায় পাঁচ হাজার ভারতীয় নাগরিক এই বিশেষ ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য আবেদন প্রত্যাশা করছে রায়াদ গ্রুপ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি – ড্যানিয়েলে লোডুকা

আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টা: এক নারী আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন (৯) নামের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ। ঘটনাটি

বাংলাদেশ আগামী ২০ বছর অরাজকতার মধ্যে দিয়ে যাবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে।

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি