বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদারকে (৩৭) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে শামীমকে ধানখালী থেকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে র‍্যাব।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে পাঠালে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন)। আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা।

এ মামলায় ৩৪ আসামির বেশিরভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। মামলায় বলা হয়েছে, এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয় সেসময়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পরীক্ষা কেন্দ্রে নকল সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারানদিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি

ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে একটি সংগঠন যে বার্তা দিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকা টোল আদায় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসন।

সিরাজগঞ্জে যমুনা সেতু ছয়দিনে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থি নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের