বিদ্যুতায়িত হয়ে নিহত হাফেজ তাকরিম ও বিশ্বজয়ী হাফেজ তাকরীম একই ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: দুজনই কোরআনে হাফেজ, দুজনের নামই তাকরিম। দুজনের বয়সও প্রায় কাছাকাছি। যার ফলে অনেকের মধ্যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন, বিশ্বজয়ী হাফেজ তাকরীম মারা গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া হাফেজ মো. তাকরিম শেখ (২০) আর বিশ্বজয়ী হাফেজ হাফেজ সালেহ আহমদ তাকরীম একই ব্যক্তি নন।

জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি), বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মো. তাকরিম শেখ (২০)। সেদিন বিকেল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকরিম শেখ উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসাশিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

শেখ তাকরিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনেকে তাকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম ভেবে সামাজিক যোগাযোগ-মাধ্যমে পোস্ট করেন। জানা গেছে, দুই একই ব্যক্তি নন।’

হাফেজ সালেহ আহমদ তাকরীম সংযুক্ত আবর আমিরাত, সৌদি আরব ও ইরানে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক আর মা গৃহিণী।

জানা গেছে, বিদ্যুতায়িত হয়ে নিহত হাফেজ শেখ তাকরিমের বয়স ২০ বছর। অন্যদিকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমের বয়স ১৭ বছর।

দেশ টিভির সহকারি বার্তা সম্পাদক হাবিবুর রহমান অভি তার সামাজিক যোগাযোগ-মাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘হাফেজ তাকরিমের মৃত্যু হয়েছে বলে যে নিউজ প্রচার করা হচ্ছে, তিনি অন্য আরেকজন। তিনিও হাফেজ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিস্তায় চীনা অর্থায়ন অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনর্গঠন প্রকল্প চীনা অর্থায়ন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। জুলাই মাসে প্রথম ধাপে ৫৫ কোটি ডলার চেয়ে প্রস্তাব

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নি‌য়ে যা বললেন মুখপাত্র

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কো‌নো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রেমের টানে হিন্দু তরুণী প্রেমিকের বাড়ি, অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে জীবন সঙ্গি করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে শেরপুরে মুন্সিগঞ্জের এক হিন্দু তরুণী। শুক্রবার (১৭ জানুয়ারি)। শেরপুরে আসা ২৭ বছর বয়সী ওই হিন্দু

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম।

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা, নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।, মঙ্গলবার (১৪

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়