বিদ্যালয়ের স্ক্রিনে ভেসে উঠল, আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। বুধবার (১ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

আন্দুলবাড়ীয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠায় স্থানীয় লোকজন দেখেই মোবাইল ফোনে জানায়। পরে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।’

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাটি তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি অন্যান্য কর্মকর্তারা হলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরাজুল ইসলাম ও অ্যাসিসটেন্ট প্রোগ্রাম কর্মকর্তা মাহমুদ হাসান। কমিটিকে বৃহস্পতিবার (২ জানুয়ারি)। সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার নিদের্শ দেওয়া হয়েছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা-সার্কেল)। ও জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস রাত ৮টার দিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তদন্ত করে কোনো আইনি সহযোগিতা প্রয়োজন মনে করলে অবশ্যই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ঘটনাটি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।’

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ এমন একটি লেখা দেখা যায়।

তারও আগে, গত ২৬ অক্টোবর ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদীকে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মরহুম শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আল্টিমেটাম দেওয়ায় ছাত্রদল-বিএনপিপন্থি শিক্ষকরা ক্ষেপে গেছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের