বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

নিজস্ব প্রতিবেদক: কয়েকজন স্থানীয় ব্যক্তির বাধার কারণে বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের এক যুবক। গত শুক্রবার ওই ঘটনার একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

ওই যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি (২৭)। তিনি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা। ভিডিওতে তিনি বলেন, তিন-চার মাস ধরে এক লাখ টাকা না থাকায় তিনি সৌদি আরবে যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের জন্য আবেদন করেছেন। তাঁর অভিযোগ, ‘সবকিছু ঠিক থাকার পরও ঋণ না দেওয়ার জন্য সমিতির লোকদের কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ এক টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি। কোনো দিন জেনে–বুঝে কারও ক্ষতি করিনি। তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক?’

ওই যুবকের দাবি, এলাকার কিছু মানুষ আগে থেকেই তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাঁর কাজে বাধা দেন। এই ক্ষোভ থেকেই তিনি মাইক ভাড়া করে গালাগাল করেছেন।

সারোয়ার ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘প্রথমে ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি, সেটা শুনুন।’ তিনি জানান, তাঁর একটি ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চান তিনি। ভিডিওতে একটি ভিসার কাগজ দেখিয়ে তিনি বলেন, ভিসা ও মেডিকেলের মেয়াদ আগামী ৩০ অক্টোবর শেষ হয়ে যাবে। এর আগে তাঁর দুবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। অটোরিকশা চালিয়ে ও বিকাশের অংশীদার ব্যবসা করে অর্থ জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি এখন নিরুপায়। ভিডিওতে তিনি তাঁর কষ্টের কথা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলামসহ কয়েকজন বলেন, ভিডিওটি দেখে তাঁরা অপমানিত বোধ করেছেন। তবে অনেকে সারোয়ারের মানসিক কষ্ট ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সহানুভূতি প্রকাশ করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত-সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি)। পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার ও

জয়পুরহাটে বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা

বিমান বিধ্বস্তে মাইলস্টোন ছাত্রীর মায়ের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ঝুমঝুমের মা রজনী ইসলামের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে

দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা

ঠিকানা ডেস্ক: গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ মে) জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ)

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েডং বেইজিং