বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় বিদেশি পিস্তলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।,

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বুধবার ভোররাতে মাগুরা শহরের তাঁতিপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯ এমএম বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া গ্রামের হারুনার রশিদের ছেলে।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ তাকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী

বিএনপি নেতার গুদাম থেকে ভর্তুকির পণ্য পাচার: ভ্যানসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল

ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কপি: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২

যশোরে এক মসজিদে বিদেশিসহ প্রায় ১৬০০ মুসল্লির ইতিকাফ

যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর সদর উপজেলার একটি মসজিদে বিদেশিসহ প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ জন বিদেশি

সিরাজগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকা ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলাকায় অবস্থিত মেসার্স স্বাধীন ট্রেডার্স নামক একটি তুলা প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে। অভিযুক্ত জাকির বাংলাদেশ